শিল্পমন্ত্রীর বহরের গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝালকাঠি প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৭, ০৯:৫৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ০৯:৫৯

ঝালকাঠি ঝালকাঠিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর গাড়ি বহরে থাকা মন্ত্রীর একান্ত সহকারী মোস্তাক আহমেদের ব্যক্তিগত মাইক্রোবাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম আবুল বাশার মল্লিক (৩৫)। শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে ঝালকাঠির পেট্রোল পাম্প মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আবুল বাশার মল্লিক  পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের আতাহার মল্লিকের ছেলে। তিনি বরিশাল বেঙ্গল বিস্কুট কোম্পানিতে কর্মরত ছিলেন।

ওসি জানান, ঝালকাঠি থেকে মোটরসাইকেলে করে বরিশাল যাচ্ছিলেন আবুল বাশার। এসময় ঝালকাঠি পেট্রোল পাম্প মোড় অতিক্রমকালে পেছন থেকে আসা শিল্পমন্ত্রীর বহরে থাকা তার একান্ত সহকারী মোস্তাক আহমেদের ব্যক্তিগত মাইক্রোবাস তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল এবং পরে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল  কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, এ ঘটনায় কেউ কোনও অভিযোগ দায়ের করেনি। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান