ঝালকাঠিতে গলাকাটা লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৮, ১৭:৩৪আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৭:৩৬

ঝালকাঠি ঝালকাঠিতে বাকেরগঞ্জ উপজেলার খাসেরহাট চর থেকে রোমান হোসেন (২০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জানুয়ারি) দুপুরের দিকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায়  আমানুল্লাহ নামে একজনকে আটক করেছে  পুলিশ।  বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

নিহত রোমান হোসেন নলছিটি উপজেলার খোঁজাখালী গ্রামের বাসিন্দা মো. বাদশার  ছেলে।

ওসি জানান, নিহত রোমান ভাড়ায় মোটরসাইকেল চালাতো।  রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে দুইজন যাত্রী নিয়ে  নলছিটি থেকে দপদপিয়া যাওয়ার পর নিখোঁজ সে। এরপর রোমানের পরিবারের লোকজন তার সন্ধান চালাতে থাকে। সোমবার বেলা ১১টার দিকে খয়রাবাদ নদীর খাসেরহাট চর থেকে রোমানের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে রোমানের বাবা-মা থানায় গিয়ে লাশ শনাক্ত করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় আমানুল্লাহ নামে একজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোমানকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে আমানুল্লাহ। এ ঘটনা রোহান নামে আরেকজন জড়িত। তাকে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান