পুঁজিবাজার আগের চেয়ে স্থিতিশীল: শিল্পমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
০৩ মার্চ ২০১৮, ১৪:০৯আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১৪:১৯

বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘যে দেশের পুঁজিবাজার যত বেশি স্থিতিশীল সেদেশের অর্থনীতির ভিত্তি তত বেশি মজবুত। কিন্তু বিশ্বে এমন কোনও দেশ নাই যেখানে পুঁজিবাজারে ধস নামেনি। বর্তমান সরকারের কারণে পুঁজিবাজার ক্রমেই সুসংহত হচ্ছে। এটি এখন আগের চেয়ে অনেক বেশি টেকসই ও স্থিতিশীল।’

শনিবার বরিশাল ক্লাব মিলনায়তনে  ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)’ আয়োজিত বিনিয়োগকারী ও উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন বাতিল করে এবং বুঝে-শুনে সঠিক সিদ্ধান্ত নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ ও ব্যবসা করতে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তিনি বলেন,  ‘দেশের পুঁজিবাজার যে স্থিতিশীল তার বড় প্রমাণ বিনিয়োগের পরিমাণ ও বিনিয়োগকারীর সংখ্যা বৃদ্ধি। দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ছিল ৪১০টি। বর্তমানে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৬৭টিতে।’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। এছাড়া শিল্পমন্ত্রীর হাতে ক্রেস্ট তুলে দেন বিএসইসি’র চেয়ারম্যান ড. এম খায়রুল হেসেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম