পটুয়াখালীতে বাস ধর্মঘটের দ্বিতীয় দিনে ভোগান্তিতে যাত্রীরা

পটুয়াখালী প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ১০:২৭আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১০:২৭

পটুয়াখালীতে বাস ধর্মঘটের দ্বিতীয় দিনে ভোগান্তিতে যাত্রীরা পটুয়াখালীতে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল থেকে বিআরটিসি ও ঢাকাসহ দূরপাল্লার পরিবহন ছাড়া অন্য কোনও বাস চলাচল করতে দেখা যায়নি। এদিকে বাস চলাচল না করায় দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন দেশের বিভিন্ন এলাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরা।
পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা দুলু বলেন, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চান্দুখালীতে বাস থামিয়ে যাত্রী নামিয়ে দেওয়া এবং বাসে চাঁদাবাজি করায় ধর্মঘট চলছে। বরিশালে বিভাগীয় কমিশনার আলোচনার জন্য আমাদের ডেকেছে। তাই আমরা সেখানে যাচ্ছি।
সড়ক পরিবহন আইন ও মটরযান অধ্যাদেশ রুট পার্মিটের শর্ত ভঙ্গ করে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চান্দুখালী নামক স্থানে কিছু সন্ত্রাসী চাঁদাবাজি করে বাস চলাচলে বিঘ্ন ঘটানো ও যাত্রী হয়রানির প্রতিবাদে বরিশাল-পটুয়াখালী-বরগুনা ও ঝালকাঠির ১৬টি রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে পটুয়াখালী-বরিশাল-ঝালকাঠী-বরগুনার বাস-মিনিবাস মালিক সমিতি সমন্বয় পরিষদ। বুধবার (১৪ মার্চ) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান