বরগুনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সচিবকে মারধরের অভিযোগ

বরগুনা প্রতিনিধি
২৬ মার্চ ২০১৮, ০৬:০৯আপডেট : ২৬ মার্চ ২০১৮, ০৬:০৯

বরগুনা বরগুনার তালতলীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে সচিব ভুবন চন্দ্র রঞ্জনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৫ মার্চ) দুপুরে তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
ইউনিয়ন পরিষদ সচিব ভুবন চন্দ্র রঞ্জন অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বাবুল ঘটনার সময় আমাকে ডেকে এনে বিভিন্ন প্রকল্পের জরুরি কাগজপত্র নিতে চায়। তাকে কাগজপত্র লিখিত ভাবে নেওয়ার কথা বললে চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে আমাকে মারধর করে। পরে আমার ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সফেজ প্যাদা সাংবাদিকদের বলেন, পরিষদে ডাক চিৎকার শুনে সেখানে গিয়ে দেখি চেয়ারম্যান সচিবকে মারধর করছে।
ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বাবুল মারধরের কথা অস্বীকার করেছেন। তিনি মোবাইলে বলেন, ‘কিছু কাগজপত্র ফটো করে নেয়ার কথা বললে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ছাড়া আর কিছু নয়।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেছে। সচিব ভুবন চন্দ্র রঞ্জন থানায় এসেছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
উপজেলা নিবার্হী অফিসার ফারজানা রহমান বলেন, ঘটনা শুনেছি। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী