মেঘনা নদী থেকে জালসহ ৩২ জেলে আটক

বরিশাল প্রতিনিধি
২৮ মার্চ ২০১৮, ১৯:০৭আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৯:০৭

মেঘনা নদী থেকে আটক ৩২ জেলে

বরিশালে মৎস বিভাগ ও বন্দর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করেছে। মঙ্গলবার হিজলা উপজেলার ধুলখোলা সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসময় ২০ কেজি জাটকা ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে জব্দ জাটকাগুলো এতিমখানায় বিতরণ করা হয়। জালগুলো মামলার আলামত হিসাবে নৌ-পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

বরিশাল জেলা মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বরিশাল নদী বন্দর থানা পুলিশ ও মৎস বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পরে মঙ্গলবার রাতে বরিশাল জেলা মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বাদী হয়ে মৎস আইনের ৪(ক) ধারায় আটককৃতদের বিরুদ্ধে বরিশালের হিজলা থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা হিজলা থানার এস আই সুজিত কুমার জানান, বুধবারে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটককৃতরা হলেন, মো.মোজাম্মেল হাওলাদার, মো. বেলাল দেওয়ান, মো. শহীদ মুন্সী, মো. কবির মোল্লা, মো. জসিম উদ্দিন, মো. বাহা উদ্দিন, ইব্রাহিম বেপারি, সাহেব আলী আকন, মো. দুলাল দর্জি, মো. জাকির খান, মো. নাগর সরদার, মো. আলাউদ্দিন মাঝি, আ. গনি মাঝি, মো. বাহাউদ্দিন মাতবর, মো. কবির মাঝি, মো. আলিম বেপারি, মো. মাইদুল ইসলাম হাওলাদার, মো. জাকির হোসেন, মো. মোস্তফা খাঁন, মো. রুবেল ইসলাম রাঢ়ী, মো. মিলন রাঢ়ী, মো. জাকির হোসেন আকন, মো. আইয়ুব আলী আকন, মো. নাছির রাঢ়ী, মো. মনির শাহ, মো. আলাউদ্দিন তালুকদার, মো. আক্তার জমাদ্দার, মো. হোসেন, মো. মতিন, মো. জাফর, জয়নাল এবং মো. ইমরান ফরাজী।  এরা বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন: হিলিতে দুই সপ্তাহে চালের দাম কেজিতে আড়াই টাকা কমেছে

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি