নকলে সহযোগিতার অভিযোগে লালমোহনে ছাত্রলীগ নেতার কারাদণ্ড

ভোলা প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৮, ২০:২০আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ২০:২৩

ভোলা ভোলার লালমোহনে হাসিব আহমেদ জুয়েল (১৯) নামের এক ছাত্রলীগ নেতাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আলিম পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে নকল করতে সহযোগিতার অভিযোগে তাকে কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (২ এপ্রিল) লালমোহন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল হাসান রুমি তাকে কারাদণ্ড দেন।

এছাড়া মনপুরা হাজির হাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে মনপুরা ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আঃ আজিজ মিঞা।
ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল হাসান রুমি জানান, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসাকেন্দ্রে কোরআন মাজিদ পরীক্ষা চলাকালে জুয়েল প্রবেশ করে নকল দেওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা মো. জসিম উদ্দিন তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। আদালত সরকারি আইন অমান্য করায় জুয়েলকে ১৮৮ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। জুয়েল ওই মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি ও বদরপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম