প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

ভোলা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৮, ১৫:০৮আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৫:১৮

মৃত শাহ জামাল পাটোয়ারী ভোলায় একটি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় শাহ জামাল পাটোয়ারী (৫৩)নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর রোডের শাহাবাজপুর জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

ঘটনার পর রোগীর স্বজন উত্তেজিত হয়ে হাসপাতালের পরিচালকসহ স্টাফদের কয়েক ঘণ্টায় অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

রোগীর স্বজনরা জানান, ভোলা পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক ইন্সপেক্টর শাহ জামাল পাটোয়ারী বৃহস্পতিবার দুপুরের দিকে ঘাড়ে  ব্যাথা নিয়ে ওই হাসপাতালে হন। সন্ধ্যায় ডা. সামি আহমেদ তাকে দেখে অস্ত্রোপাচার করতে বলে। অপারেশন করানোর কিছুক্ষণ পরে রোগীকে বেডে নেওয়ার পরে তার মৃত্যু হয়। তার পরিবারের লোকজনের দাবি,  ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালের পরিচালক আজাদসহ স্টাফদের অবরুদ্ধ করে রাখে।

হাসপাতালের পরিচালক মো.আজাদ হোসেনের  অভিযোগ অস্বীকার করে বলেন, রোগী স্টোক করেছেন। তাকে কোনও অপারেশন করা হয়নি।

ভোলা মডেল থানার ওসি সগির মিয়া জানান, এ ঘটনায় থানায় মামলা হয়নি। খবর শুনে থানা থেকে ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম