পিরোজপুরে গৃহবধূ হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ১৭:৩৮আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৭:৩৯

পিরোজপুর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এক গৃহবধূকে হত্যার অভিযোগে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম জিল্লুর রহমান এই দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো উপজেলার হোতখালী গ্রামের বাবুল হোসেনের ছেলে আল-আমিন সরদার ওরফে আকাশ (২৮) এবং উপজেলার জাহাঙ্গীর মৃধার মেয়ে মুকুল আক্তার (২৭)। 

মামলার নথিসূত্রে জানা গেছে, মমতাজ বেগম (২০) মঠবাড়িয়া উপজেলার চিত্রা গ্রামের ফারুক ফরাজীর স্ত্রী। ২০০৯ সালের ২১ নভেম্বর সন্ধ্যায় আল-আমিন ও মুকুল আক্তার জরুরী একটি কাজের কথা বলে মমতাজ বেগমকে ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের কাদের হাওলাদারের ধানক্ষেতে নিয়ে যায়। এর পর সেখানে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় মমতাজের স্বামী একই বছরের ২২ নভেম্বর হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আল-আমিন ও মুকুলকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা  ২০১০ সালের ৮ ফেব্রুয়ারিতে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ড দেন। রায়ের সময় আসামিরা পলাতক ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম