বরিশালে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০৬ জুন ২০১৮, ১৯:৫৩আপডেট : ০৬ জুন ২০১৮, ১৯:৫৭

  বরিশাল

বুধবার (০৬ জুন) দুপুর ১টার দিকে বরিশাল নগরীর চৌমাথা এলাকার সিঅ্যান্ডবি রোড সংলগ্ন একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মাহামুদুল (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মাহামুদুল পিরোজপুরের নাজিরপুর উপজেলার চরমাটিভাঙা এলাকার লিটন হাওলাদারের ছেলে।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, ‘হাসপাতালে আনার আগেই মাহামুদুলের মৃত্যু হয়েছে। জরুরি বিভাগে আনার পর চিকিৎসকরা দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মাহামুদুলের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

নিহত মাহামুদুলের সহকর্মী দিপু জানান, নির্মাণাধীন ভবনের তিনতলার ছাদের ওপর দাঁড়িয়ে মাহামুদুল কলামের লোহার ফ্রেমে তেল দিচ্ছিলো। কাজের একপর্যায়ে হঠাৎ সে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১টারে দিকে তাকে মৃত ঘোষণা করেন।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান