এসএসসি’র নম্বরপত্রের জন্য টাকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

ঝালকাঠি প্রতিনিধি
২৯ জুন ২০১৮, ১১:৪৭আপডেট : ২৯ জুন ২০১৮, ১২:৪২

ঝালকাঠি

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নম্বর প্রশংসাপত্রের জন্য ৫০০-৭০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে ঝালকাঠির শাচিলাপুর কিস্তাকাঠি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ২২ জন এসএসসি পাস করেছে। একাধিক শিক্ষার্থীর অভিযোগ, নম্বরপত্র দেওয়ার সময় তাদের কাছ থেকে ৫০০-৭০০ টাকা করে নিচ্ছেন প্রধান শিক্ষক। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক মোচলেম আলী সিকদার।

শিক্ষার্থীরা জানিয়েছেন, অন্য কোনও স্কুলে টাকা না নিলেও তাদের স্কুলে নিচ্ছে। টাকা নেওয়ার কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক তাদের বলেছেন, ৫০০ টাকার এক টাকা কম হলে নম্বরপত্র ও প্রশংসাপত্র পাবে না। ফলে স্কুলের একাধিক দরিদ্র শিক্ষার্থী টাকা জোগাড় করতে না পারায় নম্বর ও প্রশংসাপত্র নিতে পারছে না।

শিক্ষার্থীরা আরও জানান, আগেভাগে যদি নম্বর ও প্রশংসাপত্র না নিতে পারে তবে পছন্দের ও ভালো কলেজে ভর্তি হওয়া নিয়ে শঙ্কায় রয়েছে তারা।

এ বিষয়ে প্রধান শিক্ষক মোচলেম আলী সিকদার জানান, নম্বরপত্র নয়, প্রশংসাপত্রের ফি বাবদ ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। টাকা নেওয়ার নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

জেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বনাথ সাহা জানান, টাকা নেওয়ার বিষয়টি তার জানা নেই। এটা ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকই বলতে পারবেন। তবে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব