ভোলায় পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা সন্দেহে এক নারীসহ তিনজন আটক

ভোলা প্রতিনিধি
০৩ জুলাই ২০১৮, ১৭:৫২আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৮:১১

গ্রেফতার ভোলায় পাসপোর্ট করতে গিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আনোয়ারা বেগম নামে সন্দেহভাজন এক রোহিঙ্গা নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আনোয়ারা বেগমের বাড়ি কক্সবাজারের রামুতে বলে তিনি জানান।

আটক অন্যরা হলেন হালিমা খাতুন ও তার স্বামী মো. জাফর। তারা আনোয়ারা বেগমের বোন ও দুলাভাই বলে পরিচয় দেন।

ভোলা সদর মডেল থানার ওসি ছগীর মিয়া জানান, মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে পাসপোর্ট করতে এলে আনোয়ারা বেগমকে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তার রোহিঙ্গা বলে সন্দেহ হয়। এ সময় তিনি খবর দিলে পুলিশ সেখান থেকে আনোয়ারা বেগমসহ তার কথিত বোন ও দুলাভাইকে আটক করে ।

তবে আনোয়ারা প্রকৃত রোহিঙ্গা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান