বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৭ জেলে নিখোঁজ

বরগুনা প্রতিনিধি
২১ জুলাই ২০১৮, ১২:৫৭আপডেট : ২১ জুলাই ২০১৮, ১২:৫৯

ট্রলার ডুবি (ফাইল ছবি) বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় ঝড়ের কবলে পড়ে ১৭ জেলেসহ এফবি তরিকুল নামের একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। শনিবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণে সুন্দরবন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঝড়ে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামের মো. ছগিরের এফবি তরিকুল নামের ট্রলারটি ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ওই ট্রলারে থাকা ১৭ জেলেও নিখোঁজ হয়েছে। সরকারের সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছে। এছাড়াও নিখোঁজ জেলেদের উদ্ধারে আমাদের বিভিন্ন জেলে ট্রলার চেষ্টা করছে।

এ বিষয়ে বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফট্যান্ট জহুরুল বলেন, ‘বঙ্গোপসাগরের ওই এলাকাটি মোংলা জোনের অধীনে। আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম