বিসিসি নির্বাচনে বাসদের মেয়র প্রার্থীর ইশতেহার ঘোষণা

বরিশাল প্রতিনিধি
২৪ জুলাই ২০১৮, ২০:৪৬আপডেট : ২৪ জুলাই ২০১৮, ২০:৪৬

নির্বাচনি ইসতেহার ঘোষণা করছেন বাসদের মেয়র প্রার্থী ডা. মনীষা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী ১৪ দফা ইশতেহার ঘোষণা করেছেন। মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

জনগণের সেবায় সমৃদ্ধ বরিশাল নগরী গড়ার প্রত্যয়ে ঘোষিত এ ইশতেহারে বলা হয়েছে, কাউন্সিলরদের বাইরেও বিভিন্ন শ্রেণির মানুষকে নিয়ে বরিশাল সিটি করপোরেশনে ‘নগর কাউন্সিল’ করে জবাবদিহীতামূলক সিটি করপোরেশন গঠন করা হবে। সেখানে সর্ব সাধারণের মতামতের ভিত্তিতে ও গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত গ্রহণসহ জনগণের অংশগ্রহণে তা বাস্তবায়ণ করা হবে।

ইশতেহার ঘোষণার সময় ডা. মনীষা বলেন, ‘আমি নির্বাচিত হলে বরিশাল সিটি করপোরেশন হবে লুটপাট ও দুর্নীতিমুক্ত এবং অধিকারবঞ্চিত মানুষের অধিকার আদায়ের সিটি করপোরেশন।

তিনি বলেন, এই ইশতেহার আমার নয়, এটা হলো সর্ব সাধারণের নির্বাচনি ইশতেহার। নির্বাচনের আগে ইশতেহার ঘোষণা একটি অবশ্য করণীয় কাজ। কারণ জনগণের সামনে নির্বাচনি অঙ্গীকার না করাটা ভবিষ্যতের জন্য কোনও শুভ লক্ষণ নয়। আবার প্রতিশ্রুতির ফাঁকা বুলিও জনগণকে পরিকল্পিতভাবে ধোঁকা দেওয়ার শামিল।

সরকার-প্রশাসনের অসহযোগিতায় বা চাপে দায়িত্বপালনে অসমর্থ হলে পদত্যাগ করে জনগণের ওপর করণীয় নির্ধারণের ভার দেবেন অথবা পদত্যাগ করে পুননির্বাচনের উদ্যোগ নেওয়া হবে বলে ইশতেহারে উল্লেখ করেছেন।

তিনি নগরবাসীর জীবন-মান ও রুচি-সংস্কৃতির উন্নয়ন করা, নগরকে নারী ও শিশুবান্ধব হিসেবে গড়ে তোলা, অধিকার বঞ্চিত ও অনুন্নত এলাকার উন্নয়ন করা, নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা ও তরুণদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা, নগরের খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসন করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটানো ও নিশ্চিত করা, সিটি করপোরেশেনে নিম্নআয়ের কর্মচারীদের বেতন নিশ্চিত করা, ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা চলাচলের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় সদস্য রশিদ ফিরোজ, জোহুরা রেখা, ইমরান হাবীব রুমন, বদরুজ্জোহা সৈকত, শ্রমিক নেতা হাসেম মাস্টার ও আ. রাজ্জাক প্রমুখ।

 

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান