যেকোনও পরিস্থিতিতেই মাঠে থাকবে বিএনপি: সরোয়ার

এস এম সামছুর রহমান, বরিশাল থেকে
২৯ জুলাই ২০১৮, ১৯:৫৭আপডেট : ২৯ জুলাই ২০১৮, ২০:৫২

  সংবাদ সম্মেলনে করছেন সারোয়ার বরিশালে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘যেকোনও পরিস্থিতিতেই আগামীকাল মাঠে থাকবে বিএনপি। ভোটারদের ওপর আমার আস্থা আছে। ভোট কারচুপি বন্ধ ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপি লড়াই করবে।’

তিনি বলেন, ‘আমরা অধিকারহীন অবস্থায় নির্বাচন করছি। সুষ্ঠু ভোটের পরিবেশ নেই। নির্বাচন কমিশনকে বারবার বলেছি, কিন্তু তারা বিষয়টি নজরে নিচ্ছে না। হাইকোর্টের আদেশের পরও আমাদের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছে। বিভিন্ন বাড়িতে হানা দিয়ে বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। ৩০০ বাড়িতে পুলিশ হানা দিয়েছে। রবিবার বিকেলে পশ্চিম কাউনিয়া এলাকায় নিজ বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী মিছিল করে, সমাবেশ করে অথচ আমাদের গণসংযোগও করতে দেওয়া হয়নি। গতকাল কাউনিয়ায় আমাদের ৭/৮ জন নেতাকর্মীকে তারা কুপিয়েছে।’

মজিবর রহমান সরোয়ার বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আমার তো মনে হয় না এখানে প্রধানমন্ত্রীর শাসন আছে। প্রধানমন্ত্রী আপনি খোঁজ নিন। পরিস্থিতি দেখুন। এই প্রশাসনের অপকৌশল থামান।’

তিনি অভিযোগ করে বলেন,‘এখানে বিভিন্ন জেলা উপজেলার লোক এসে ভরে গেছে। বহিরাগতরা থাকলে সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব হবে?’

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান