‘বরিশালে এজেন্টদের বাসায়-বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে’

এস এম সামছুর রহমান, বরিশাল থেকে
২৯ জুলাই ২০১৮, ২০:২৩আপডেট : ২৯ জুলাই ২০১৮, ২০:৩১

সংবাদ সম্মেলনে ডা. মনীষা চক্রবর্তী বরিশালে এজেন্টদের বাসায়-বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। তিনি বলেন, ‘কয়েকটি ওয়ার্ডে নারী এজেন্টদের ঢুকতে দেওয়া হবে না বলে প্রচার করা হচ্ছে। ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটছে।’

রবিবার (২৯ জুলাই) নগরীর ফকিরবাড়ি রোডে বাসদের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এই সময় তিনি মন্তব্য করেন বরিশালে নির্বাচন কমিশন নির্বাচনি পরিবেশ তৈরিতে চরমভাবে ব্যর্থ হয়েছে।

ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা প্রকাশ্যে মহড়া দিয়ে বেড়াচ্ছে। ভোটকেন্দ্রে অন্য কোনও দলের এজেন্টদের ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দিচ্ছে। নির্বাচন কমিশনে দুই বার অভিযোগ করেও কোনও ফল পাওয়া যায়নি।’

মনীষা চক্রবর্তী বলেন, ‘খুলনা ও গাজীপুরে যেভাবে ভোট ছিনতাই করা হয়েছে, বরিশালেও সেইভাবে ভোট ছিনতাইয়ের নকশা তৈরি করা হচ্ছে। বহিরাগতদের যেখানে বের হয়ে যাওয়ার কথা, সেখানে হাজার-হাজার নেতাকর্মী এখানে জমায়েত করা হচ্ছে। বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার মানুষ এসে বরিশালে অবস্থান করছে। যাদের বিষয়ে প্রশাসন একেবারে অন্ধ ভূমিকা পালন করছে।’

তিনি জনগণকে সঙ্গে নিয়ে ভোট ছিনতাই প্রতিহত ও সব প্রতিকূল পরিবেশেও শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জেলা বাসদের সভাপতি ইমরান হাবিব রুম্মন, সদস্য বদরুদ্দোজা সৈকত, মিথুন চক্রবর্তী, সাফিয়া বেগম, শ্রমিক ফন্টের শহীদুল ইসলাম, বাবুল তালুকদার, আরব আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের