বরিশালে ঈদের প্রথম জামাত সকাল ৮টায়, সর্বশেষ ১০টায়

বরিশাল প্রতিনিধি
২১ আগস্ট ২০১৮, ১২:৪৮আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১২:৫৯

বরিশালের ঈদগাহ বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত বুধবার (২১ আগস্ট) সকাল ৮টায় হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হবে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার মসজিদ ও ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত হবে। অধিকাংশ জামাত সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনুষ্ঠিত হবে।

ঈদের জামাত ও পশু কোরবানিকে ঘিরে স্থানীয় প্রশাসন নিজস্ব কৌশলে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে বরিশাল নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল সিটি করপোরেশন।

জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখার সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান জানান,নগরে সর্বপ্রথম সকাল সাড়ে ৭টায় জেল গেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নগরীর বেশ কয়েকটি মসজিদে দু’টি করে জামাত হবে।  প্রথম ঈদের জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় ঈদের জামাত সকাল সাড়ে ৯টায়, জামে এবাদুল্লাহ মসজিদে প্রথম ঈদের জামাত সকাল ৮টা ও দ্বিতীয় ঈদের জামাত সকাল সাড়ে ৯টায়, জামে বায়তুল মোকাররম মসজিদে প্রথম ঈদের জামাত সকাল ৮টা ও দ্বিতীয় ঈদের জামাত সকাল ৯টায় হবে।

অপরদিকে নূরিয়া স্কুল ঈদগাহ ময়দান, কালিজিরা কেন্দ্রীয় জামে মসজিদ, ওয়াপদা জামে মসজিদ, আঞ্জুমান হেমায়তে ইসলাম গোরস্তান ঈদগাহ ময়দান, ল-কলেজ জামে মসজিদ, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদ, পাওয়ার হাউস জামে মসজিদ এবং মেডিক্যাল কলেজ জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পোর্ট রোড জামে মসজিদ ও ফকির বাড়ি জামে মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৮ টায় হবে। এছাড়া পুলিশ লাইন জামে মসজিদে সকাল পৌনে ১০টায় সর্বশেষ জামাত হবে।

বরিশাল সদর উপজলোর চরমোনাই দরবার শরিফে সকাল ৯টায়, গুঠিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় এবং ঝালকাঠির কায়েদ ছাহেব হুজুরের দরবার শরিফ ও পটুয়াখালীর মির্জাগঞ্জের ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (র.) দরবার শরিফে সকাল সাড়ে ৮টা থেকে ৯ টার মধ্যে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হবে।

তবে জেলার কাদেরিয়া, জাহাঙ্গিরিয়া ও চিশতিয়া তরিকার অনুসারিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবারে ঈদ উদযাপন করছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম