পশুর বর্জ্য অপসারণে কাজ করছে বিসিসির ৫শ কর্মী

বরিশাল প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৮, ১৭:১০আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ১৭:১৬

বর্জ্য অপসারণ করছে বিসিসির কর্মীরা বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণের কার্যক্রম বুধবার (২২ আগস্ট) শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাতে তা শেষ হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বুধবার দুপুর ২টা থেকে করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের ৫শ কর্মী নিয়ে এই কার্যক্রম শুরু হয়।

কোরবানির ঈদে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ৩০টি ওয়ার্ডে পশু জবাইয়ের জন্য ১৩৫টি স্থান নির্ধারণ করা হয়েছিল।

নগরীর ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুর্তজা আবেদিন জানান, তার ওয়ার্ডে পশু কোরবানির জন্য নির্ধারিত দুইটি স্থানেই ওয়ার্ডবাসী পশু জবাই করেছেন। তবে বাসা-বাড়িতেও অনেকে নিজস্ব ব্যবস্থাপনায় কোরবানি দিয়েছেন।

এর আগে বর্জ্য অপসারণের জন্য প্রতিটি স্থানে ব্লিচিং পাউডার ও ব্যাগ সরবরাহ করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

বিসিসির পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধা জানান, বুধবার কোরবানির ঈদের দিন করপোরেশনের কর্মচারীরা দুপুর ২টা থেকে ২০টি ট্রাক এবং অর্ধশতাধিক ভ্যান ও বক্স ভ্যানে মোট ৫ শতাধিক শ্রমিক নিয়ে মূল কাজ শুরু করে। 

তিনি আরও জানান, এবার জনগণ অনেকটা সচেতন ছিল।  কেউ কেউ নিজেরাই পরিষ্কারের কাজ করেছেন। তবে অনেকেই বর্জ্য ড্রেনেও ফেলেছেন। এতে ড্রেনেজ ব্যবস্থায় সমস্যা দেখা দিলে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এগুলো পরে পরিষ্কার করা হবে।

দীপক জানান, বৃহস্পতিবার রাতের মধ্যে সিটি করপোরেশনের সব ওয়ার্র্ডের কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি