ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি পাওয়া নারী পুলিশ কনস্টেবল কারাগারে

বরিশাল প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫১

বরিশাল ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে আট বছর ধরে চাকরি করার অভিযোগে ওই নারী এবং তার বাবাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহম্মেদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো দুজন হলেন- বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার ভুয়া মুক্তিযোদ্ধা ও সাবেক সুবেদার আব্দুল লতিফ গাজী এবং তার মেয়ে নারী কনস্টেবল মিল্কি আক্তার।

বরিশাল কোতোয়ালি থানার এসআই খোকন বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি নারী কনস্টেবল মিল্কি আক্তার চাকরি পান। তিনি ৬ মাসের ট্রেনিং শেষ করে বরিশাল পুলিশে যোগদান করেন। গত আট বছর ধরে মিল্কি কনস্টেবল পদে চাকরিতে ছিলেন। পরে মিল্কির বাবা আব্দুল লতিফ গাজীর মুক্তিযোদ্ধা সনদ বাছাই শেষে জানা যায় সনদটি জাল। এ ঘটনায় পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে রিজার্ভ পুলিশের এসআই কবির হোসেন ২০১৮ সালের ৩০ মে বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। ওই মামলায় সোমবার আদালতে উপস্থিত হয়ে জামিনের প্রার্থনা করলে তাদের উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম