বরিশালে প্রতারণার অভিযোগে ছাত্রলীগ নেতা কারাগারে

বরিশাল প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:০১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:০১

কারাগার পাওনার বিপরীতে ব্যাংকের চেক দিয়ে প্রতারণার অভিযোগে এনআই অ্যাক্টের মামলায় বরিশালের বিএম কলেজের মেয়াদউত্তীর্ণ ছাত্র কর্ম পরিষদের জিএস এবং কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক নাহিদ সেরনিয়াবাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৩ সেপ্টেম্বর) বিকালে আদালতে সোপর্দ করা হলে বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার অরবিন্দু বিশ্বাস এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এনআই অ্যাক্টের অধীনে দায়ের করা একটি চেক প্রতারণা মামলায় এক বছর সাজাপ্রাপ্ত আসামি ছিলেন নাহিদ সেরনিয়াবাত। সেই অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে তাকে নথুল্লাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য নাহিদ সেরনিয়াবাদ ছাত্রলীগ নেতা হিসাবে নগরীতে কোটি কোটি টাকার ঠিকাদারী কাজ করেছেন। সে নগরীর কাশিপুর এলাকার ইছাকাঠির বাসিন্দা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম