নেছারাবাদে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০৩

বরিশাল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হানিফ (২৪) নামের এক তরুণ মারা গেছেন।  শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হানিফ নগরের রসুলপুর এলাকার নুরু খলিফার ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

একই দুর্ঘটনায় আহত আরিফ (৭) ও মিজান (২৪)শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, শুক্রবার দুপুরে নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা থেকে বরিশালে ফেরার পথে গুরুতর আহত হন তিন যুবক। পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে চিকিৎসাধীন অবস্থায় হানিফের মৃত্যু হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম