নাজিরপুরে দাদা-বৌদিকে কুপিয়ে জখম করলো ছোট ভাই

পিরোজপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৮




পিরোজপুর পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক দম্পতিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের শেখমাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- ঋতেশ মজুমদার (৪০) ও তার স্ত্রী অর্পণা মজুমদার (৩৩)।

আহতদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শোভন রায় চৌধুরী জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

হামলার শিকার অর্পণা মজুমদার জানান, দুপুরে তার স্বামীর আপন ছোট ভাই সজল মজুমদার ও তার স্ত্রী নির্মলা মজুমদারের সঙ্গে পারিবারিক কলহের জেরে বাদানুবাদ হয়। এক পর্যায়ে সজল তার আত্মীয় জয়দেব মণ্ডলের সহায়তায় ঋতেশ মজুমদারকে কুপিয়ে জখম করেন। এ সময় অর্পণা তার স্বামীকে রক্ষায় এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহমুদ জানান, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান