দুর্নীতি প্রতিরোধে বরিশালে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

বরিশাল প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৪

বরিশালে শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দিচ্ছেন দুদকের কর্মকর্তারা দুর্নীতি প্রতিরোধে প্রচারণা এবং চেতনা জাগানোর জন্য বরিশালের একটি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ ও অন্যান্য সামগ্রী বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর গোড়াচাঁদ দাস রোডের হালিমা খাতুন বালিকা বিদ্যালয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৩০টি ব্যাগ, ৯০০ পিস খাতা, ৭৫০ পিস স্কেল, এবং ৩৪০টি ছাতা বিতরণ করা হয়। এভাবে বরিশালের অনান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে বলেও দুদক কর্মকর্তা জানান।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন– বরিশালের জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন– দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইকবাল আখতার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মুহম্মদ আব্দুর রকিব, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক এবিএম আবদুস সবুর প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী