কাউখালীতে নারীকে উত্ত্যক্ত করায় দণ্ড

পিরোজপুর প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৮, ০৪:৫৮আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ০৫:০০

পিরোজপুর পিরোজপুরের কাউখালীতে এক নারীকে (৫২) উত্ত্যক্ত করার দায়ে দুলাল মোল্লা (৫৬) নামের একজনকে ৭ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাউখালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আক্তার সুমি এই দণ্ড দেন।

দুলাল মোল্লা উপজেলার শিয়ালকাঠী গ্রামের মৃত নুর মোহাম্মদ মোল্লার ছেলে। 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, দুলাল মোল্লা দীর্ঘদিন থেকে ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিল। রবিবার দুলাল ওই নারীর পথরোধ করে অশালীন কথা-বার্তা বলে। এসময় ওই নারী কাউখালী থানা পুলিশকে বিষয়টি  জানালে পুলিশ ঘটনাস্থল থেকে দুলাল মোল্লাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে হাজির করা হলে আদালতের বিচারক এ দণ্ড দেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি