ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৮, ২৩:৫৪আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ২৩:৫৪

ঝালকাঠি প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির রাজাপুর ও নলছিটিতে মা ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশ্রাফুল ইসলাম সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তদের দুজন হলেন– মগড় ইউনিয়নের মো. রিয়াজ খান (২৬) ও মো. শহিদ তালুকদার (২৮)।

উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় সকালে উপজেলা প্রশাসনের দুটি টিম অভিযানে নামে। এসময় সুগন্ধা নদীতে ইলিশ শিকারের দায়ে দুই মৌসুমি জেলেকে দুই হাজার মিটার কারেন্ট জালসহ আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন আদালত। এদিকে, বিষখালি নদীতে অভিযান চালিয়ে একজনের এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ইলিশ মাছ ও জাল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম