হত্যা মামলার আসামি গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ১৬:২০আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৬:৫৬

গ্রেফতার বরগুনার হত্যা মামলার আসামি মো. হিরন গাজীকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পটুয়াখালী র‌্যাব-৮। মঙ্গলবার পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের সভাকক্ষে এ নিয়ে প্রেসব্রিফিং করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে হিরনকে গ্রেফতার করে পটুয়াখালী নিয়ে আসা হয়। তাকে আমতলী থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতার হিরন গাজী (২৫) বড়গুনার আমতলীর রমজান গাজীর ছেলে।

পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মাসুদ রানা জানান, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর আলী হোসেনের মেয়ে সুমাইয়া আক্তারকে (১৫) ও তার ভাগ্নিকে স্কুলে যাওয়ার পথে উক্ত্যক্ত করে হিরন। বিষয়টি নিয়ে আলী হোসেন প্রতিবাদ করলে হিরন তাকে হুমকি দেয়। ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর আলী হোসেন গাজীপুর বাজার থেকে বাড়িতে ফেরার পথে তার শরীরের ওপর হিরন মোটরসাইকেল উঠিয়ে দেয়। পরে আলী হোসেনকে গুরুতর জখম অবস্থায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকা মেডিক্যালে আলী হোসেন মারা যায়। এ ঘটনায় আলী হোসেনের স্ত্রী বাদী হয়ে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ২৭।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি