পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ৬ বছরের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৮, ১৮:৪৩আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৮:৫৫

পিরোজপুর পিরোজপুরে ইয়াবা বিক্রির দায়ে শুক্কুর আলী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ অক্টোবর) পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ দণ্ড দেন। শুক্কুর আলী পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকরী ইউনিয়নের শিংখালী গ্রামের বাসিন্দা। পিরোজপুর জেলা জজ আদালতের পিপি খান মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের নথি সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ মে দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল পিরোজপুর শহরতলীর পশ্চিম শিকারপুর এলাকায় থাকা শুক্কুর আলীর ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তারা শুক্কুর আলীর দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে শুক্কুর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করেন।
গত ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান শুক্কুর আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত শুক্কুর আলীকে এই দণ্ড দেওয়া হয়। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আলী শিকদার।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম