বরিশালে তাবলিগের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৮, ০২:৪২আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ০২:৪৭

তাবলিগের বিক্ষোভ তাবলিগের সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ করাসহ ৫ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মিছিল শেষে নগরীর টাউন হল চত্বরে সমাবেশও করা হয়। বরিশালের সর্বস্তরের ওলামায়েকেরাম ও মোবাল্লিগ সাথীবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মুফতী মো. নুরুল্লাহ, মাওলানা ওবায়েদুর রহমান মাহবুব, মাওলানা আব্দুল খালেক, মাওলানা কাজী আব্দুল মান্নান, হাফেজ মাওলানা রুহুল আমীন, মাওলানা জামাল উদ্দিন ফারুকী ও মাওলানা হাফেজ গোলাম মোস্তফা।

সমাবেশে বক্তারা গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের ওপর হামলার মূল হোতা ওয়াসিম, নাসিমসহ সাদপন্থীদের অবিলম্বে গ্রেফতার, সাদপন্থীদের সব কার্যক্রম কাকরাইল ও টঙ্গীসহ সারা দেশে নিষিদ্ধ, তবলিগের সকল জেলা মার্কাস থেকে সাদপন্থীদের বিতাড়িত করা, মসজিদভিত্তিক সাদপন্থীদের সব ধরনের কার্যক্রম বন্ধ করা এবং সাদপন্থীদের লিখিত ও পরিচালিত সকল বই-পুস্তক ও প্রতিষ্ঠান বন্ধের দাবি জানান।

দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন না হলে নির্বাচনের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এর পূর্বে তারা নগরীর আমানতগঞ্জ মাহমুদিয়া মাদ্রাসা থেকে মিছিল করে সদর রোডে আসেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম