বরিশাল-৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থীর নির্বাচন প্রস্তুতি সভা

বরিশাল প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৮, ১৭:২২আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৭:২২

বক্তব্য রাখেন ঐক্যফ্রন্টের প্রার্থী মেজবাউদ্দিন ফরহাদ বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন প্রস্তুতি সভা করেছেন এই আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক এমপি ও জেলা (উত্তর) বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ। মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে নগরীর কালিবাড়ি রোডে ফরহাদের বাসভবন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন কায়েম করার লক্ষ্যে আন্দোলনের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। ৩০ ডিসেম্বর সবাইকে একযোগে শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়াও ভোটারদের ভোট দিতে সহযোগিতা করতে হবে।’

মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সভাপতি জিয়া উদ্দিন সুজন, জেলা (উত্তর) যুবদল সভাপতি সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন কবু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম