আহতকে অ্যাম্বুলেন্সে তুলতে বাধা, পরে মৃত্যু

বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বরিশাল প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৯, ০৭:১২আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০৭:১৩
image

বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বুধবার (০৯ জানুয়ারি) বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দুলাল সিকদারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তার মেয়ে। সংশ্লিষ্ট ভুক্তভোগী নগরীর দরগাহ বাড়ি এলাকায় সরকারি দুগ্ধ ও গবাদী পশু খামারের কর্মচারী ছিলেন। দুষ্কৃতকারীরা প্রথমে তাকে কুপিয়ে-পিটিয়ে আহত করে। অ্যাম্বুলেন্স গেলে তাতে তাকে তুলতে বাধা দেয়। পরে পুলিশ গিয়ে দুলাল সিকাদারকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে তিনি মারা যান।

নিহতের কন্যা দোলা সিকদার তার বাবার হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে লিখিত বক্তব্যে বলেন, পূর্ব পরিকল্পিতভাবে তার বাবাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা করে স্থানীয় প্রভাবশালী ভূমিসদস্যুরা। এ ঘটনায় ওই রাতেই তার মা রহিমা আক্তার ২২ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও বলেছেন, মামলা দায়েরের ৪৮ দিন অতিবাহিত হয়ে গেলেও আজ পর্যন্ত একজন আসামিকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। মামলার আসামি প্রভাবশালী আকিল-মুয়াজসহ অন্যান্যরা প্রতিনিয়ত মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। এ কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তাই বাবার হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন দোলা সিকদার।

গত ২২ নভেম্বর জমিজমার বিরোধের জেরে আসামিরা দুলাল সিকদারকে কুপিয়ে-পিটিয়ে সড়কে ফেলে রাখে। হামলা চলাকালে দুলালের পরিবারের সদস্যদের তাদের ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। স্থানীয়দের খবরে অ্যাম্বুলেন্স গেলেও তাতে দুলালকে নিতে বাধা দেয় আসামিরা। পরবর্তীতে পুলিশ এসে দুলালকে শেরেবাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম