বরিশালে সরকারি জমি দখল করে চলছে ভবন নির্মাণের কাজ

বরিশাল প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৯, ১১:০৪আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১১:০৪

বরিশালে সরকারি জমি দখল করে চলছে ভবন নির্মাণের কাজ বরিশালের আগৈলঝাড়ায় সড়ক ও জনপথের (সওজ) জমি এবং খাল দখল করে চলছে পাকা ভবন নির্মাণের কাজ। উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের নবী আলী হাওলাদারের ছেলে নোনা পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদ হাওলাদার ও দক্ষিণ শিহিপাশা গ্রামের রফিজ উদ্দিন হাওলাদারের ছেলে জহিরুল ইসলাম ইউএনও’র নির্দেশ উপেক্ষা করে এ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি বরিশাল সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে আগৈলঝাড়ার গৈলার রথখোলা পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের সামনে সওজ’র জমি ও খাল দখল করে পাকা ভবন নির্মার্ণের কাজ শুরু করেন জহিরুল ও মাসুদ। পিলার দিয়ে পাকাপোক্তভাবে ভবনটি নির্মাণ করা হচ্ছে। খবর পেয়ে ইউএনও কাজ বন্ধের নির্দেশ দিলেও তারা ভবন নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা আরও জানান, খালে পাকা ভবন নির্মাণ করায় পানি চলাচল পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা ইউএনও‘র কার্যালয় সূত্র থেকে জানা গেছে, খবর পেয়ে ইউএনও গৈলা ইউনিয়নের তহশিলদার জাহাঙ্গীর আলমকে পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়ে জায়গার স্বপক্ষে তাদের কাছে কাগজপত্র দেখতে চান। কিন্তু দখলদাররা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্য করে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে মাসুদ হাওলাদার বলেন, ‘ আগে পাকা ভবন নির্মাণের জায়গায় আমার বাবার ঘর ছিল। এজন্যই এখানে পাকা ভবন নির্মাণ করা হয়েছে।’ তবে ওই জায়গার তাদের নামে কোনও কাগজ বা রেকর্ড নেই বলে তিনি জানান।

বরিশাল সওজ’র আগৈলঝাড়ার দায়িত্বে থাকা এসও আবু হানিফ মিয়া বলেন, ‘জায়গা দখলের বিষয়টি জানা ছিল না। তাদের অফিসের লোক পাঠিয়ে কাজ বন্ধের ব্যবস্থা নেওয়া হবে।’
ইউএনও বিপুল চন্দ্র দাস বলেন, ‘জনগণের ব্যবহারের জন্য খাল সরকারি সম্পত্তি। সেটা কেউ দখলে নিতে পারবে না।’ কাজ বন্ধ করে দেওয়ার পরে ফের কাজ শুরুর ঘটনায় তিনি পুনরায় লোক পাঠিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জানান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান