‘বিতর্কিত নির্বাচনে দেশে কৃত্রিম বিরোধী দলের সৃষ্টি হয়েছে’

বরিশাল প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৮

সভায় অন্যদের মধ্যে বদিউল আলম মজুমদার (ছবি– প্রতিনিধি)

সুশাসনের জন্য নাগরিক-এর (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার দাবি করেছেন, ‘বিতর্কিত নির্বাচনের মধ্যদিয়ে দেশে যে কৃত্রিম বিরোধী দলের সৃষ্টি হয়েছে তা সত্যিকারের বিরোধী দল নয়। তাই জনগণকেই বিরোধ দলের ভূমিকা পালন করতে হবে।’

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর রায় রোডের খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে সুজনের বিভাগীয় পরিকল্পনা সভায় সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন, ‘একটা গণতন্ত্রের সূচনা হয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। দেশে নির্বাচন বিতর্কিত হয়েছে। আগামীতে কীভাবে নির্বাচনটা গ্রহণযোগ্য করা যায়, কীভাবে নির্বাচনের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনা যায়, সে ব্যাপারে কাজ করতে হবে। সুজন সেই কাজটিই করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের কাঠামোটাই হচ্ছে নজরদারির কাঠামো; রাষ্ট্রের ৩টি বিভাগ একে-অপরের উপর নজরদারি করবে। এখানে বিরোধী দলের ভূমিকা অপরিসীম। বিরোধী দল ছাড়া গণতন্ত্র হয় না। সংসদে বিরোধী দল থাকতে হবে, সংসদের বাইরেও বিরোধী দল থাকতে হবে। তাই নাগরিক সমাজকে ইতিবাচক মনোভাব নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করে সরকারের ভুল-ত্রুটি শুধরে দিতে হবে। সরকার যাতে সঠিকভাবে পরিচালিত হয় এবং মানুষের কল্যাণে কাজ করে, সেটা নিশ্চিত করতে হবে।’

সুজনের বিভাগীয় পরিকল্পনা সভার সমন্বয়কারী ও জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপিতত্বে এতে প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, ঝালকাঠি সুজনের সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, বরগুনা সুজনের সম্পাদক অ্যাডভোকেট কাদের হোসেন, ভোলা সুজনের উপদেষ্টা মো. মোবাসসের হোসেন এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা সভাপতি অধ্যক্ষ জাহিদ হোসেন বক্তব্য রাখেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের