উপজেলা পরিষদ নির্বাচন

মঠবাড়িয়ায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি
০৫ মার্চ ২০১৯, ০৯:১১আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০৯:১১

মঠবাড়িয়ায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজ উদ্দিনের সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারফ সাকু ও ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজের সমথর্কদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠে।
সোমবার (৪ মার্চ) এই হামলার ঘটনা ঘটে। এতে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থক সাত নেতাকর্মী আহত হন। এছাড়া তাদের ব্যবহৃত বেশ কয়েকটি মোটরসাইকেলসহ অফিস ভাঙচুর করা হয়।
বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সদস্য রিয়াজ উদ্দিন অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সোমবার দুপুরে মনোনয়নপত্র দাখিল করে উপজেলা নির্বাচন অফিস থেকে বের হয়ে নেতাকর্মীদের নিয়ে যাওয়ার পথে উপজেলা পরিষদ সংলগ্ন আমার ব্যাবসায়ীক অফিসে হামলা করে। এসময় অফিসে থাকা নেতাকর্মীদের মারধর করে এবং অফিসের আসবাবপত্র ও অফিসের সামনে রাখা ১২টি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত, বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান মুর্তজা, সবুজ খান, শুভ রহমান, মামুন ইসলাম,সাদ্দাম, রনি আহত হয়।
এ বিষয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ পাল্টা অভিযোগ করে বলেন, ‘আমরা মনোনয়নপত্র দাখিল করে নির্বাচন অফিস থেকে বের হওয়ার সময় আমাদের নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা চালায় বিদ্রোহী প্রার্থী রিয়াজ উদ্দিনের সমর্থকরা। এতে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, যুবলীগকর্মী রিয়াদ আহত হন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, ‘এ হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইন গত ব্যাবস্থা নেওয়া হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের