বরিশালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন ৬ জন

বরিশাল প্রতিনিধি
০৮ মার্চ ২০১৯, ২২:১৫আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২২:২২

উপরে বাম থেকে সাইদুর রহমান রিন্টু, গোলাম ফারুক ও শামচুল আলম চুন্নু এবং নিচে বাম থেকে তরিকুল হাসান মিঠু খান, সৈয়দা মনিরুন্নাহার মেরী ও আব্দুর রইচ সেরনিয়াবাত (ছবি– প্রতিনিধি)

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বরিশালের ৯ উপজেলার ৬ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে মোট ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তবে এর মধ্যে একক প্রার্থী হওয়ায় ৬টি উপজেলায় ৬ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

ওই ছয় প্রার্থী হলেন– গৌরনদীতে সৈয়দা মনিরুন্নাহার মেরী, আগৈলঝাড়ায় আব্দুর রইচ সেরনিয়াবাত, বানারীপাড়ায় গোলাম ফারুক, বাকেরগঞ্জে শামচুল আলম চুন্নু, মুলাদীতে তরিকুল হাসান মিঠু খান ও সদরে সাইদুর রহমান রিন্টু।

একইভাবে পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে গৌরনদী, আগৈলঝাড়া এবং উজিরপুরে একক প্রার্থী এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে গৌরনদী, আগৈলঝাড়া এবং বাবুগঞ্জে একক প্রার্থী হওয়ায় ওই ৬ জনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, আজ (শুক্রবার) প্রতীক বরাদ্দের সময় যেসব উপজেলায় একক প্রার্থী রয়েছে, তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। এ ছাড়া, যেসব উপজেলায় একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে আজ তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম