বরগুনায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

বরগুনা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৯, ১৩:৪২আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১৩:৪৩

বরগুনায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ বরগুনার পাথরঘাটায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ফ্লেক্সিলোড ব্যবসায়ী জলিল প্যাদাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রামের বেরিবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১৫ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানা যায়, গত একমাস আগে থেকে পরিচয় গোপন করেওই শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন জলিল। বৃস্পতিবার (১১ এপ্রিল) ১১টার দিকে পাথরঘাটা উপজেলার পর্যটনকেন্দ্র হরিণঘাটা বনে ওই শিক্ষার্থীকে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণ করে জলিল। এসময় হরিনঘাটা এলাকার ট্রলারচালক আলতাফ হোসেন ঘটনাটি দেখে ফেললে সেও তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয়রা উদ্ধার করে ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যায়। পরে এ ঘটনায় গত শুক্রবার (১২ এপ্রিল) বিকালে মেয়ের মা জয়নব বাদী হয়ে দুইজনকে আসামি করে পাথরঘাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার জানান, ‘ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান পরিচালনা করে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের