ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর

বরিশাল প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৯, ২৩:০৪আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২৩:১৪

বরিশাল

ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বরিশালের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শক্তি বিশ্বাসকে মারধর করেছে বখাটেরা। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় স্কুলে এ ঘটনা ঘটে।

শিক্ষক শক্তি বিশ্বাস বলেন, ‘এ বছর এসএসসি পরীক্ষা দেওয়া ছাত্র আহাদ, ইমন, সাইদুল ইসলাম, শান্ত, রিফাত খান ও সোহেল প্রতিদিন স্কুলে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করে। আজ (শনিবার) সকাল ১০টায় তারা স্কুলে প্রবেশ করে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করি এবং তাদের স্কুল ত্যাগ করতে বলি। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে বখাটেরা আমার ওপর হামলা চালায়। তারা আমাকে বেদম মারধর করে।’

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, ‘শিক্ষকের ওপর বখাটেদের হামলা মেনে নেওয়ার মতো নয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম