ভিজিএফের চাল চুরির অভিযোগে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কারাগারে

পটুয়াখালী প্রতিনিধি
২৮ মে ২০১৯, ২১:২৩আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৩২

কারাগার

ভিজিএফের চাল চুরির অভিযোগে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন হাওলাদারকে (৪৩) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) দুপুরে তাকে আটক করা হয়।

জসিম জৈনকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঈদুল ফিতরে দুস্থদের মধ্যে বিতরণের জন্য আসা ভিজিএফের চাল জৈনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়। সোমবার (২৭ মে) রাতে স্কুলের নৈশ প্রহরীর কাছ থেকে চাবি নিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন ১৪ বস্তা চাল অন্য কক্ষে সরিয়ে রাখে।’

তিনি আরও জানান, আজ (মঙ্গলবার) জৈনকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ আলম ও ইউপি সদস্যরা চাল বিতরণ করতে আসলে চুরির ব্যাপারটা নজরে আসে। এসময় তারা নৈশ প্রহরীর কাছে বিষয়টি জানতে চাইলে সে জানায়, জসিম উদ্দিন চাল সরিয়ে অন্য রুমে রেখেছেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে সভাপতি জসিমকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় চেয়ারম্যান ফিরোজ আলম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়েরের পর পুলিশ জসিমকে কারাগারে পাঠিয়েছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান