১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বরিশাল প্রতিনিধি
০৪ জুলাই ২০১৯, ১০:২৫আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১০:২৫

গ্রেফতার

চতুর্থ শ্রেণির ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের চাটরা গ্রামের মুদী দোকানি আলী মাতুব্বরকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। আলী একই গ্রামের আফছার আলী মাতুব্বরের ছেলে। বুধবার রাতে উপজেলার উত্তমপুর গ্রাম থেকে আলীকে গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম।

শিশুর মা জানান, তার মেয়ে ২৭ জুন সকালে আলী মাতুব্বরের স্ত্রীর কাছে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়া শেষে তার মেয়ে চাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাছে আলীর মুদি দোকানে যায়। এসময় আলী তাকে জোরপূর্বক দোকানে নিয়ে ধর্ষণ করে। সেখান থেকে বাড়িতে এসে মেয়ে তাকে ঘটনাটি জানায়। একই বাড়ির সালাম মাতুব্বরও তার মেয়েকে জোর করে দোকানে তোলার সময় দেখেছেন বলে তাকে জানিয়েছেন।

তিনি আরও বলেন,‘ঘটনাটি জানাজানি হলে আলী স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালায়। এমনকি আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিতে থাকে। তাদের কারণে আমি মামলা করতে পারিনি। তিনি আলী মাতুব্বরকে আসামি করে বুধবার দুপুরে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, মামলা দায়েরের পর থেকে আসামি আলী মাতুব্বরকে গ্রেফতারের চেষ্টা চলছে। রাতে তাকে উপজেলার উত্তমপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার আলীকে আদালতে সোপর্দ করা হবে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান