বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আরও পাঁচ জেলে উদ্ধার

বরগুনা প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৯, ১৯:০০আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৯:০৩

ট্রলারডুবি

১৫ জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় আরও পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ছয় জেলেকে উদ্ধার করা হয়েছে। আর এ ঘটনায় এখনও ১০ জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে নিখোঁজ ট্রলারের মালিক আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া পাঁচ জেলে হলেন– আনোয়ার হোসেন মাঝি, ইউসুফ মিয়া, আলমগীর হোসেন, মো. হেলাল ও সেলিম মিয়া। উদ্ধার হওয়া ও নিখোঁজ জেলেদের সবার বাড়িই নোয়াখালী জেলায়।

উদ্ধার হওয়া জেলেদের বরাতে ট্রলার মালিক আনোয়ার হোসেন বলেন, ‘ডুবে যাওয়া ট্রলারের পাঁচ জেলেকে একটি রিং বয়া ধরে সাগরে ভাসতে দেখে উদ্ধার করেন পটুয়াখালীর আলীপুরের আব্দুল মজিদের মালিকানাধীন এফবি মজিদ নামের ট্রলারের জেলেরা। শারীরিকভাবে দুর্বল হওয়ায় স্থানীয় হাসপাতালে নিয়ে পাঁচ জেলেকে চিকিৎসা দিয়ে বরগুনার পাথরঘাটা নিয়ে আসা হয়।’

বাংলাদেশ ফিশিং বোট ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘এফবি জাকিয়া ট্রলারের ছয় জেলে জীবিত উদ্ধার হয়েছেন। বাকিদের উদ্ধারে এফবি মনোয়ারা ও এফবি নিল সাগর নামের দুটি ট্রলার গভীর সমুদ্রে এখনও রয়েছে। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। জেলেদের উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’

উল্লেখ্য, গত রবিবার (৪ আগস্ট) বিকালে বঙ্গোপসাগরে হঠাৎ ঝড়ের কবলে পড়ে এফবি জাকারিয়া নামের একটি ট্রলার ডুবে ১৬ জন জেলে নিখোঁজ হন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের