ভোলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ভোলা প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৯, ১৮:৪৪আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৮:৫৩

ভোলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ভোলার বোরহানউদ্দিনে গরু বহনকারী ট্রাকচাপায় মো. মিজান (১৮) ও শাহাদাত (২৪) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হন একজন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার ডাওরীর হাট সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মিজান বোরাহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবেদ আলীর ছেলে ও শাহাদাত একই এলাকার আবু তাহেরের ছেলে।
স্থানীয়রা জানান, মিজান তার মামাতো ভাই শাহাদাত ও বোন নাজমাকে নিয়ে মোটরসাইকেলে করে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। এ সময় ডাওরীর হাট সংলগ্ন এলাকায় গরুবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিজান ও শাহাদাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নাজমা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক বলেন, ‘নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করা হয়েছে। ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের