পটুয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ৩০ মামলার আসামি নিহত

পটুয়াখালী প্রতিনিধি
১০ আগস্ট ২০১৯, ০৮:৫১আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০৯:০৫

বন্দুকযুদ্ধ পটুয়াখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার চান মিয়া হাওলাদার (৪২) নিহত হয়েছে। তার বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে। শুক্রবার (৯ আগস্ট) রাত আড়াইটার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের মহাসড়ক সংলগ্ন বল্লভপুর এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় সদর থানার ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।  

পুলিশ জানায়, ঈদ উপলক্ষে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযানে যাচ্ছিল পুলিশ। এসময় পুলিশ কালিকাপুর ইউনিয়নের বল্লভপুর নামক স্থানে পৌঁছলে ১০-১২ জনের একটি ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে চান মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। সেখান থেকে দেশীয় একটি পাইপগান, বন্দুকের ৬ রাউন্ড কার্টুজের খালি খোসা, ৬টি লোহার বগি দা ও ১টি রামদা উদ্ধার করা হয়েছে।

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, চান মিয়ার বিরেুদ্ধে পটুয়াখালী, বরগুনাসহ দেশের বিভিন্ন থানায় খুন-ডাকাতিসহ ৩০টি মামলা রয়েছে। এর মধ্যে বরগুনা সদর থানায় একটি মামলায় ১০ বছর ৬ মাস সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল সে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের