সাব রেজিস্ট্রার অফিসে হামলা-ভাঙচুর, ছাত্রলীগের তিন নেতা বহিষ্কার

বরিশাল প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৯, ১০:২৫আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১০:৩৬

বরিশাল

সরকারি কাজে বাধা দেওয়াসহ ভাঙচুর করার অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার তিন ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন, সরকারি গৌনরদী কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজন ও গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা এবং গৌরনদী কলেজের সাবেক ভিপি সুমন মোল্লা মাহমুদ।

বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, সরকারি কাজে বাধা দেওয়া ও ভাঙচুরের অভিযোগে মঙ্গলবার বিকেলে জরুরি সভা ডাকা হয়। ওই সভায় অভিযুক্ত ৩ জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত রবিবার দুপুরে নাবালকের (প্রাপ্ত বয়স্ক না হওয়া) জন্ম সনদে দলিল সম্পাদন করতে রাজি না হওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা বরিশালের গৌরনদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতিসহ ৪ জনকে পিটিয়ে আহত করে। এ সময় সেখানকার কাগজপত্র তছনছ ও কম্পিউটার ও আসবাবপত্র ভাংচুর করা হয়। এ ঘটনায় রবিবার রাতেই সাব-রেজিস্ট্রার মুবাশ্বেরা সিদ্দিকা বাদী হয়ে ছাত্রলীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতকে আনতে কূটনৈতিক তৎপরতা, সরকারের সঙ্গে বৈঠকে তামিম
ভারতকে আনতে কূটনৈতিক তৎপরতা, সরকারের সঙ্গে বৈঠকে তামিম
অনেক সম্ভাবনা আছে, মার্কিন ব্যবসায়ীরা ঢাকায় আসছে: সার্জিও গোর
অনেক সম্ভাবনা আছে, মার্কিন ব্যবসায়ীরা ঢাকায় আসছে: সার্জিও গোর
হাওরে ডুবে গেলো অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা, নিখোঁজ ৪
হাওরে ডুবে গেলো অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা, নিখোঁজ ৪
মেসি ফিরলে আরও ভয়ংকর মায়ামি! 
মেসি ফিরলে আরও ভয়ংকর মায়ামি! 
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
এক উটের সঙ্গে ধাক্কা লেগে ৫ বার পল্টি দিলো গাড়ি, মেজর নিহত
এক উটের সঙ্গে ধাক্কা লেগে ৫ বার পল্টি দিলো গাড়ি, মেজর নিহত