পটুয়াখালীর থেকে দুই মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালী প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৯, ১৫:২৫আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৫:৫৮

আটক

পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মিদুপাড়া রাখাইন পল্লিতে  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ এ কথা জানান।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, পুটুস রাখাইন (৫২) ও সোহাগ প্যাদা (১৯)।

রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে রাঙ্গাবালী উপজেলার মিদুপাড়ায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ৪০ লিটার মদ তৈরির উপকরণ, ৫ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের