ভোলার লালমোহনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে

ভোলা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ১১:৪১আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১১:৫০

ভোলার লালমোহনে ভোটগ্রহণ চলছে

দীর্ঘ নয় বছর পর ভোলার লালমোহন পৌর সভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন ভোটাররা। সোমবার সকাল ৯টা থেকে বহুল প্রতীক্ষিত লালমোহন পৌর সভায় প্রথমবারের মতো ইভিএমে ভোট দিচ্ছেন ভোটাররা। বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত এই  ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ১২টি ওয়ার্ড নিয়ে লালমোহন পৌরসভায় মোট  ভোট কেন্দ্র ১২টি। এখানে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ১শ’ জন। যাদের মধ্যে পুরুষ নয় হাজার ৭০৩ জন এবং নারী নয় হাজার ৯৯৭ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বমোট ৬২ জন প্রার্থী, যাদের মধ্যে মেয়র পদে দুজন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত  মেয়র প্রার্থী ও সাবেক মেয়র এমদাদুল ইসলাম তুহিন এবং বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সোহেল আজিজ শাহিন।

কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে দীর্ঘদিন পর ভোট হওয়ায় ভোটারদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে আসছেন ভোটাররা। তবে নারী ভোটারদের উপস্থিতি বেশ লক্ষনীয়।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন জানান, নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব্বোর্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য মোতায়েন রয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম