ফেসবুকে পোস্ট দিয়ে বিএম কলেজ বন্ধ ঘোষণা ছাত্রনেতার!

বরিশাল প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৯, ২৩:২৭আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২৩:৩৫

ফেসবুক পোস্ট ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন এক ছাত্রনেতা। তার নাম খায়রুল হাসান সৈকত। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এই ঘোষণা দেন। তিনি নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করেন।

এই প্রসঙ্গে জানতে চাইলে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘ছাত্রলীগের কোনও তালিকায় সৈকতের নাম নেই। তিনি কীভাবে নেতা হন। তিনি যে পোস্ট দিয়েছেন, এটা তার ব্যক্তি মত হতে পারে। এর সঙ্গে ছাত্রলীগের কোনও সম্পৃক্ততা নেই।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন,‘কোনও ছাত্র নেতারই ক্ষমতা নেই শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করার। এই ঘোষণা কেউ দিলে সেটা অযৌক্তিক। সরকারের সিদ্ধান্ত ছাড়া শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা অসম্ভব।’

বিএম কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার বলেন, ‘আমারই তো এখতিয়ার নেই কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করার। ওই ছাত্রলীগ নেতা কীভাবে এই ঘোষণা দেয়, সেটা বুঝতে পারছি না। এটা সম্পূর্ণ কাণ্ডজ্ঞানহীন কাজ ছাড়া আর কিছুই নয়।’

জানতে চাইলে খায়রুল হাসান সৈকত বলেন,‘শনিবার থেকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে জোর আন্দোলন শুরু করা হবে। সেজন্য কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি।’

ছাত্রলীগের কোন কমিটিতে কোন পদে আছেন জানতে চাইলে খায়রুল হাসান সৈকত বলেন, ‘কমিটিতে না থাকলে কি আমাকে নেতা বলা যাবে না?’

সৈকত ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম