‘বিশেষজ্ঞ’ ডাক্তারের চিকিৎসায় রোগী প্যারালাইজড!

বরিশাল প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০৯:১৪

আটক ভুয়া চিকিৎসক বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের চন্দ্রমোহন বাজার থেকে মো. তোহা (৩৩) নামে ভুয়া এক চিকিৎসককে আটক করেছেন র‌্যাব-৮ এর সদস্যরা। তিনি নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় ওই বাজারে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে রোগী দেখছিলেন। তার চিকিৎসায় এক রোগী প্যারালাইজড হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ভুয়া চিকিৎসক তোহাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। এরপর তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বরিশাল সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মুন্সি মুবিনুল হক জানান, চন্দ্রমোহন বাজারে কোহিনূর বেগম তোহার কাছে চিকিৎসা নিয়ে প্যারালাইজড হয়ে যান। এ ঘটনায় কোহিনূরের পক্ষ থেকে তার স্বজনরা বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসনে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ এর সহযোগিতায় চন্দ্রমোহন বাজারে অভিযান চালানো হয়। রোগী দেখা অবস্থায় তোহাকে তার চেম্বার থেকে আটক করা হয়।

তোহার চেম্বার থেকে সরকারিভাবে নিষিদ্ধ কিছু ওষুধও উদ্ধার করা হয়। ওই ওষুধ এবং চিকিৎসকের কোনও সার্টিফিকেট দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয় তাকে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান