বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪

বরিশাল প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৯, ০৩:৪১আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০৪:০০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪ ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ে (ববি) আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রু‌পের পাল্টাপ‌ল্টি হামলায় দুই প‌ক্ষের চার জন আহত হ‌য়ে‌ছেন। রবিবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দি‌কে ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয় সংলগ্ন ব‌রিশাল-ভোলা সড়‌কের পা‌শে মহিউদ্দিন শিফাত গ্রুপ এবং ইমন-জিসান গ্রুপের মধ্যে ‍এ ঘটনা ঘটে। আহত‌দের শের-ই-বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়েছে।

আহতরা হলেন- ছাত্রলীগকর্মী গনিত বিভা‌গের শেষ ব‌র্ষের শিক্ষার্থী ম‌হিউদ্দিন আহ‌মেদ সিফাত, রসায়ন বিভা‌গের শিক্ষার্থী র‌ফিক হাওলাদার, লোক প্রশাসন বিভা‌গের রুদ্র দেবনাথ এবং ব্যবস্থাপনা বিভা‌গের প্রদীপ কা‌ন্তি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের জের ধরে বরিশাল-ভোলা সড়কে বিবাদমান মহিউদ্দিন শিফাত গ্রুপ এবং ইমন-জিসান গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা শিফাতকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে শিফাতের অনুসারীরা পাল্টা হামলা চালিয়ে ইমন-জিসান গ্রুপের রফিক হাওলাদারকে কুপিয়ে আহত করে। পরে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আহত শিফাত জানান, রাজ‌নৈ‌তিক কোন্দ‌লের জের ধ‌রে তার ওপর অত‌র্কিত হামলা করা হয়। অপর‌দি‌কে আহত র‌ফি‌কের সহপাঠীরা জানায়, ক্যাম্পা‌সে মি‌ছিল করা‌কে কেন্দ্র ক‌রে দ্ব‌ন্দ্বের জের ধ‌রে র‌ফি‌কের ওপর হামলা করা হয়। এ ঘটনায় মোট চার জন আহত হন।

বন্দর থানার ওসি আনো য়ার হো‌সেন তালুকদার বলেন, ঘটনার পরপরই পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। রবিবার রাতেই চিকিৎসাধীনদের হাসপাতালে দেখতে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাসসহ অন্যরা। প্রক্টর সুব্রত কুমার এই ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য় প্র‌তিষ্ঠার পর থে‌কে এ পর্যন্ত ছাত্রলী‌গের কোনও ক‌মি‌টি গঠন করা হয়‌নি। ত‌বে ছাত্রলী‌গের প‌ক্ষে মি‌ছিল সমা‌বেশ হয় প্রায়ই। নেতৃত্বে আগ্রহী‌দের ম‌ধ্যে প্রায়ই ছোটখা‌টো দ্বন্দ্ব লে‌গেই থা‌কে। এরই ধারাবাহিকতায় এ ঘটনা ঘ‌টে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী