১৪ বছরেও মুক্তিযোদ্ধা স্মৃতিফলক নির্মাণ শেষ হয়নি

ভোলা প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৯, ১১:০৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১১:২৩

১৪ বছরেও নির্মাণ শেষ হয়নি মুক্তিযোদ্ধ স্মৃতি ফলক

নির্মাণ কাজ শুরুর ১৪ বছর পার হওয়ার পরও ভোলায় মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক নির্মাণ শেষ হয়নি। ২০০৪-০৫ অর্থ বছরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ভোলার গণপূর্ত বিভাগের কালেক্টরেট ভবন কম্পাউন্ডে মুক্তিযোদ্ধা স্মৃতিফলক নির্মাণ শুরু করে। ভোলার তৎকালীন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান ২০০৫ সনের  ৯ জুন মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ওই সময় শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত পাথর লাগানোর সময় শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদ আপত্তি করলে স্মৃতিফলক  নির্মাণ কাজ বন্ধ রাখা হয়। পরবর্তিতে সংশোধিত শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা গেজেটে প্রকাশিত হলেও ভোলার মুক্তিযোদ্ধা স্মৃতিফলক নির্মাণ কাজ সম্পন্ন হয়নি।

ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্তমাহমুদ এ প্রতিনিধিকে জানান, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা শিগগিরই পাওয়া যাবে। তালিকা পাওয়ার পর স্মৃতিফলকের নির্মাণ কাজ সম্পন্নের উদ্যোগ নেওয়া হবে।                                                                                                                                                                 ভোলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ পারভেজ জানান, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ভোলার শহীদ মুক্তিযোদ্ধাদের গেজেট ভুক্ত সঠিক তালিকা পেলে রক্ষণাবেক্ষণ খাতের অর্থ দিয়ে ভোলার মুক্তিযোদ্ধা স্মৃতিফলক নির্মাণ সম্পন্ন করা হবে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি