দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

ভোলা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৯, ২৩:২৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২৩:২৯

লাঠি নিয়ে এক পক্ষের অবস্থান ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার পর দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান এবং আনারস প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশের অবস্থান পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে নুরাবাদ বাজার এলাকায় আনোয়ার হোসেনের সমর্থকরা গণসংযোগ করছিলেন। এ সময় মোস্তাফিজুর রহমানের সমর্থকরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে আনোয়ার হোসেনের সমর্থকরাও পাল্টা হামলা করে। দু’পক্ষের সমর্থকরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে বাজারের দু’পাশে অবস্থান নেন। এসময় প্রায় দুই ঘণ্টা দফায় দফায় সংঘর্ষে পুলিশের ৩ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকা থমথমে রয়েছে।

লাঠি নিয়ে অবস্থান দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটওয়ারী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে। সংঘর্ষে পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর নুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী