প্রতারণা মামলায় বাংলাদেশ ব্যাংকের ডিজিএম গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৯, ২৩:৩৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০০:২০

প্রতারণা মামলায় বাংলাদেশ ব্যাংকের ডিজিএম গ্রেফতার প্রতারণা মামলায় বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাইদুল ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তিনি বরিশাল নগরীর কলেজ রোড এলাকার মৃত আজাহার উদ্দিনের ছেলে।

গ্রেফতার অভিযানে থাকা কোতোয়ালী মডেল থানার অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) বিধান জানান, দীর্ঘ চার মাস পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে সাইদুলকে গ্রেফতার করা হয়। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এএসআই বিধান জানান, সাইদুল ইসলাম ও তার স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে জমি সংক্রান্ত প্রতারণা মামলা ছিল। এ ঘটনায় চার মাস আগে অ্যাডভোকেট জলিল বাদী হয়ে প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেন। মামলায় বিচারক সাইদুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের